প্রিপেইড গ্যাস মিটার প্রকল্পে অর্থায়নে এডিবির সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

প্রিপেইড গ্যাস মিটার প্রকল্পে অর্থায়নের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে ২০০ মিলিয়ন ডলারের ঋণ

2023-11-28T19:45:57+00:00
2023-11-28T19:45:57+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অর্থনীতি
প্রিপেইড গ্যাস মিটার প্রকল্পে অর্থায়নে এডিবির সঙ্গে চুক্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৭:৪৫ পিএম 
প্রিপেইড গ্যাস মিটার প্রকল্পে অর্থায়নে এডিবির সঙ্গে চুক্তি
প্রিপেইড গ্যাস মিটার প্রকল্পে অর্থায়নের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে ২০০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) পরিকল্পনা কমিশনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইডিমন গিনটিং এই চুক্তিটিতেসই করেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এলাকায় ৬ দশমিক ৫ লাখ স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার সংযোজন করা হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, স্মার্ট গ্যাস মিটারিং-এর মাধ্যমে বাংলাদেশের জ্বালানি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ক্লিন এনার্জির রূপান্তর সহজ হবে। একইসঙ্গে প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধ করা সম্ভব হবে এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর রূপান্তরমূলক ও পরিচালন দক্ষতা বাড়বে। ইউনিফাইড মিটারিং ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে একটি স্বয়ংক্রিয় ওয়েব ভিত্তিক ব্যবস্থাপনা সিস্টেম সংযুক্ত থাকায় স্মার্ট মিটার বাংলাদেশের ডিজিটালাইজেশন প্রক্রিয়া সমৃদ্ধ করবে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: