যবিপ্রবির ল্যাবে হাতির কঙ্কাল সংরক্ষণের অনুমতি

যবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

শিক্ষা ও গবেষণার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি এন্ড মেডিসিন অনুষদের এনাটমি ল্যাবে মৃত হাতির কঙ্কাল সংরক্ষণের

2023-11-28T22:49:33+00:00
2023-11-28T22:49:33+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
যবিপ্রবির ল্যাবে হাতির কঙ্কাল সংরক্ষণের অনুমতি
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১০:৪৯ পিএম 
যবিপ্রবির ল্যাবে হাতির কঙ্কাল সংরক্ষণের অনুমতি
শিক্ষা ও গবেষণার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি এন্ড মেডিসিন অনুষদের এনাটমি ল্যাবে মৃত হাতির কঙ্কাল সংরক্ষণের অনুমতি দিয়েছে বন অধিদপ্তর।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর (ক), (খ) ও (ঘ) ধারা মোতাবেক কঙ্কালটি যবিপ্রবির মেডিসিন ল্যাবে সংরক্ষণ করে শিক্ষা, গবেষণা ও বন্যপ্রাণী সংক্রান্ত দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে এ অনুমতি প্রদান করা হয়।

দেশের শীর্ষ একটি সংবাদপত্রের অনলাইন পোর্টালে গত ৬ জুলাই ২০২৩  ‘কক্সবাজারে টিলা থেকে পড়ে হাতির মৃত্যু’ প্রকাশিত সংবাদের সূত্র ধরে জানা যায়, কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দরিয়ারদীঘি বনাঞ্চলে ৫০-৬০ বছর বয়সী একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। সেই সূত্র ধরে বন অধিদপ্তরের কাছে ভেটেরিনারি মেডিসিন অনুষদে মৃত হাতির কংকালটি ল্যাবে সংরক্ষণের  অনুমতি চাওয়া হয়। এর প্রেক্ষিতে বন আইন ১৯২৭ এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ সহ প্রচলিত সরকারি বিধিবিধান মেনে বন অধিদপ্তর থেকে উক্ত কঙ্কাল সংরক্ষণের অনুমতি প্রদান করা হয়।

ভেটেরিনারি শিক্ষা সহায়ক ও শিক্ষার্থীদের হাতে-কলমে বাস্তবমুখী শিক্ষাগ্রহণের জন্য মৃত প্রাণীর কঙ্কাল অত্যন্ত জরুরী। যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদে এনাটমি মিউজিয়ামে গরু, ঘোড়া, ছাগল, কুকুর, বিড়ালসহ নানারকম প্রাণীর কঙ্কাল সংরক্ষিত আছে। এতে শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে পারছে খুব সহজেই। 

যবিপ্রবি শিক্ষার্থী সোহানুর রহমান বন অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়ে বলেন, হাতির এই কঙ্কালটি আমাদের হাতে কলমের শিক্ষাকে আরো অনেক দূর নিয়ে যাবে। এর আগেও আমাদের ল্যাবে হাতির কঙ্কাল যুক্ত হওয়ার দ্বারপ্রান্তে ছিলো। নানা জটিলতায় তখন সম্ভব হয়নি। 

তিনি আরো বলেন, সামনে আরো বাধাবিপত্তি আসতে পারে। ডীন স্যারকে অনুরোধ করবো বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে সকল বাধা উপেক্ষা করে কঙ্কালটিকে ল্যাব পর্যন্ত নিয়ে আসার ব্যবস্থা করে দেওয়ার জন্য।

সময়ের আলো/আরআই



  বিষয়:   যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)  হাতির কঙ্কাল  সংরক্ষণের অনুমতি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: