ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হল পরিদর্শন করলেন কুবি উপাচার্য

কুবি প্রতিনিধি

শিক্ষা

ভূমিকম্পে ফাটল সৃষ্টি হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন হল পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।রোববার (৩

2023-12-03T22:25:28+00:00
2023-12-03T22:25:28+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হল পরিদর্শন করলেন কুবি উপাচার্য
কুবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ ডিসেম্বর, ২০২৩, ১০:২৫ পিএম 
ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হল পরিদর্শন করলেন কুবি উপাচার্য
ভূমিকম্পে ফাটল সৃষ্টি হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন হল পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। 

রোববার (৩ ডিসেম্বর) সকালে প্রকৌশলীদের সাথে নিয়ে বিভিন্ন হলে পরিদর্শন করেন তিনি। এসময় দ্রুত ভবনের সক্ষমতা যাচাই করার নির্দেশ দেন প্রকৌশলীদের।

জানা যায়, গত ২ ডিসেম্বর সকালে কুমিল্লাসহ সারাদেশে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪টি হলসহ বিভিন্ন ভবনে ফাটল সৃষ্টি হয়েছে। এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের বিভিন্ন দেয়ালে একাধিক ফাটল দেখা দিয়েছে।

এছাড়াও কাজী নজরুল ইসলাম হল, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও শেখ হাসিনা হলেও ফাটল দেখা যায়। তবে এমন ফাটল ঝুকিঁপূর্ণ নয় বলে দাবি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীদের।

এদিকে ফাটল সৃষ্টি হওয়ায় এসব হল পরিদর্শন করেন উপাচার্য। এসময় তিনি হলের আবাসিক শিক্ষার্থীদের সাথে কথা বলেন। 

এসময় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে প্রকৌশলীদের প্রাথমিক মতামতের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বহিঃস্থ অভিজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে অতি দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং ভবনগুলোর অধিকতর যাচাই করা হবে। আমরা ইতিমধ্যে এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসকসহ সরকারি প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। তারা আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস্ত করেছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের তত্ত্ববধায়ক প্রকৌশলী এসএম শহিদুল হাসান বলেন,  ভূমিকম্পে যেসব ভবনে ফাটল সৃষ্টি হয়েছে সেগুলো ঝুঁকিপূর্ণ নয়। এই ভূমিকম্পের ফলে ভবনের মূল কাঠামোর উপর প্রভাব পড়বে না। এবারও মূল কাঠামোতে ঝাঁকুনি লাগেনি, ফলে ঝুঁকিপূর্ণ নয়।

সময়ের আলো/জিকে



Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: