জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
সোমবার (৪ ডিসেম্বর) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম, অর্থ পরিচালক অধ্যাপক ড.কাজী নাসির, ছাত্রকল্যাণ পরিচালক ড. জিএম আল-আমিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সহকারী প্রক্টর ও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাসহ সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর, সাধারণ সম্পাদক মামুন শেখসহ স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আরআই