ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন অধ্যাপক ড. সাদেকা হালিম

জবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।সোমবার (৪ ডিসেম্বর)

2023-12-04T22:51:28+00:00
2023-12-04T22:51:28+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন অধ্যাপক ড. সাদেকা হালিম
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১০:৫১ পিএম 
ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন অধ্যাপক ড. সাদেকা হালিম
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

সোমবার (৪ ডিসেম্বর) ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশের ৪ (১) ও ৪ (৪) ধারার বিধান অনুসারে গৃহীত কমিশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ২ বছরের জন্য তিনি খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

গত ৫ অক্টোবর ২০২৩ থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।

এরআগে গত ৩০ নভেম্বর অধ্যাপক ড.সাদেকা হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ও ১ম নারী উপাচার্য।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: