বাহারি পণ্যের সমাহার বিসিক উদ্যোক্তা মেলায়

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বাহারি পণ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনের ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩’। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প

2023-12-05T08:28:06+00:00
2023-12-05T08:28:06+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
অর্থনীতি
বাহারি পণ্যের সমাহার বিসিক উদ্যোক্তা মেলায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৮:২৮ এএম 
বাহারি পণ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনের ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩’। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এই মেলার আয়োজন করে। রোববার মতিঝিলের বিসিক ভবনে এই মেলার উদ্বোধন করা হয়। 

উদ্বোধনে উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক মো. আবদুল মতিন, আঞ্চলিক পরিচালক ড. মো. আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার।

বিসিকের পক্ষ থেকে জানানো হয়, বিজয় দিবস উদযাপন এবং দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) পণ্য ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণে সহায়তা প্রদানের উদ্দেশ্যে মেলার আয়োজন করা হয়। মেলায় ক্রেতা সাধারণ ৫০টি স্টল থেকে কারুপণ্য, নকশিকাঁথা, পাটপণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, লেদারগুডস, অর্গানিক ফুডস, মধুসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় করতে পারবে।

মেলা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। 

এদিকে ১০ ডিসেম্বর থেকে রাজধানীর উত্তরায় ১০ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু বিজয় মেলা-২০২৩’ আয়োজন করতে যাচ্ছে বিসিক। মেলাটি বিসিক ট্রেনিং ইনস্টিটিউট চত্বর, বাড়ি-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরায় অনুষ্ঠিত হবে। 

১০ থেকে ১৯ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। মেলায় ৬০টি স্টল থাকবে। স্টল বরাদ্দের জন্য আবেদন চাওয়া হয়েছে বিসিকের পক্ষ থেকে। বলা হয়েছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে স্টল বরাদ্দ দেওয়া হবে। নিবন্ধিত বিসিক সদস্যের জন্য স্টল ফি ধরা হয়েছে ৭ হাজার টাকা এবং অনিবন্ধিতদের স্টলের জন্য ফি ধরা হয়েছে ১০ হাজার টাকা। 

আবেদনপত্রের সঙ্গে ট্রেড লাইসেন্স, টিআইএন, বিসিক নিবন্ধন (যদি থাকে), ছবি ও পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

মেলার বিষয়ে বিসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) পণ্য ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণে সহায়তা প্রদানের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু বিজয় মেলা-২০২৩’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সময়ের আলো/জেডআই



Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: