ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা এবং নতুন কমিটির ঘোষনা হয়েছে। এতে ২০২৩-২৫ এর কমিটির সভাপতি হিসেবে ইফফাত গিয়াস আরেফীন এবং ডা. আফসানা আলমগীর খানকে এক্সিকিউটিভ ডিরেক্টর ঘোষণা করা হয়।
শুক্রবার (৮ ডিসেম্বর) 'মেতে উঠি উৎসবে, ফিরে যাই শৈশবে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা রাজধানী গুলশানের একটি রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ, স্কুল ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য, জেষ্ঠ্য শিক্ষক-শিক্ষিকা, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এর বর্তমান কমিটি ও সদস্যদের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পরিচয় করিয়ে দেওয়া হয় অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কার্যকরী পরিষদের সদস্যদের।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি এবং স্কুল ও কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিবছর ১৪ জানুয়ারি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পুর্নমিলনী ছাড়াও আরও নানা আয়োজন করা হবে বলে জানানো হয়।
মধ্যাহ্ন বিরতির পর প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র’র আয়োজন করা হয়। সংক্ষিপ্ত পরিসরের এই আয়োজনে অংশ নেয় প্রায় দুইশতাধিক প্রাক্তন শিক্ষার্থী। ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এই স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে একসময় মেয়েদের পাশাপাশি ছেলেদেরও পড়ার সুযোগ ছিল। ১৯৫৬ সালে এই স্কুলে ভর্তি হয়েছিলেন মাহবুবুল হক। আজীবন সদস্য হিসেবে তিনি এই আয়োজনে তার বক্তব্য প্রদান করেন।
সময়ের আলো/আরএস/