যবিপ্রবিতে ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

যবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

মারধরের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয়

2023-12-10T02:15:41+00:00
2023-12-10T02:15:41+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
যবিপ্রবিতে ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ ডিসেম্বর, ২০২৩, ২:১৫ এএম 
যবিপ্রবিতে ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
মারধরের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার যবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৯৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত কমিটি তাদের সুপারিশ রিজেন্ট বোর্ডের সভায় জমা দিলে বোর্ড তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়।

গত ১৪ অক্টোবর বিএমই বিভাগের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহেল রানাকে আজীবন বহিষ্কার, তানভীর আহমেদ আবিরকে ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মারামারির ঘটনায় গণিত বিভাগের শিক্ষার্থী সোহেল রানা এবং শিক্ষার্থী রেদওয়ান আহমেদ রাফিকে আজীবন, ফার্মেসি বিভাগের রাইসুল হক রানা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বেলাল হোসেনকে দুই বছরের জন্য এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব, ম্যানেজমেন্ট বিভাগের ফয়সাল আহমেদ রকিকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত, মিথ্যা ঘটনা সাজানো ও তদন্ত কমিটির কাছে মিথ্যা তথ্য দেওয়ায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নৃপেন্দ্রনাথ রায়কে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মানবিক দিক বিবেচনা করে আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীদের শাস্তির মেয়াদ দুই বছর করা হয়। এ সময়ে কেউ কোনো ধরনের অসদাচরণ করলে কারণ দর্শানো ছাড়াই তাদের আজীবন বহিষ্কারাদেশের সিদ্ধান্ত বহাল করা হবে।

একই ঘটনায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল-আমিন, শাহিনুর ইসলাম ও মো. রাজিব রাজুকে সতর্কীকরণ চিঠি এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মুচলেকা না দিলে তাদেরও ছয় মাসের বহিষ্কার করা হবে।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: