ইপিজেড শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১০ হাজার ১৭৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ইপিজেড শ্রমিকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা-ভাতাসহ সর্বনিম্ন মজুরি ১০ হাজার ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বোচ্চ মজুরি ১৭ হাজার

2023-12-11T01:33:44+00:00
2023-12-11T01:33:44+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
অর্থনীতি
ইপিজেড শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১০ হাজার ১৭৫ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১:৩৩ এএম 
ইপিজেড শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১০ হাজার ১৭৫ টাকা
ইপিজেড শ্রমিকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা-ভাতাসহ সর্বনিম্ন মজুরি ১০ হাজার ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বোচ্চ মজুরি ১৭ হাজার টাকা। এক্ষেত্রে সর্বনিম্ন মাসিক মূল বেতন ৫ হাজার ২০০ টাকা এবং সর্বোচ্চ ৯ হাজার ৭৫০ টাকা। রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত ‘ইপিজেড নিম্নতম মজুরি বোর্ড’ এ সুপারিশ করেছে। ৯ ডিসেম্বর এ সুপারিশ গেজেট আকারে প্রকাশিত হয়।

গত ১১ নভেম্বর বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানকে চেয়ারম্যান করে এ মজুরি বোর্ড গঠন করা হয়। কমিটিতে দ্রুত সময়ের মধ্যে সুপারিশ দেওয়ার অনুশাসন দেওয়া হয়। সুপারিশে সবার ক্ষেত্রে মূল বেতনের ৫০ শতাংশ বাড়ি ভাড়া ও ২ হাজার ৩৭৫ টাকা চিকিৎসা-ভাতা নির্ধারণ করা হয়েছে।

সুপারিশে ইপিজেড এলাকায় অবস্থিত গার্মেন্টস/গার্মেন্টস এক্সেসরিজ, জুতা/ জুতার এক্সেসরিজ, চামড়াজাত পণ্য, সেবা প্রদানকারী, তাঁবু ও তাঁবু-এক্সেসরিজ, প্লাস্টিক পণ্য, খেলনা, ক্যাপ অ্যান্ড হ্যাটস এবং সংশ্লিষ্ট অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকের ক্ষেত্রে শিক্ষানবিশ শ্রমিকের ন্যূনতম মূল বেতন ৫ হাজার ২০০ টাকা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাকুল্য বেতন ১০ হাজার ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া আন-স্কিলড শ্রমিকের ন্যূনতম মূল বেতন ৭ হাজার ২৫০ টাকা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাকুল্য বেতন ১৩ হাজার ২৫০ টাকা, সেমি-স্কিল্ড শ্রমিকের ন্যূনতম মূল বেতন ৭ হাজার ৮৬৭ টাকা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাকুল্য বেতন ১৪ হাজার ১৭৫ টাকা, স্কিল্ড গ্রেড-২ শ্রমিকের ন্যূনতম মূল বেতন ৮ হাজার ৩০০ টাকা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাকুল্য বেতন ১৪ হাজার ৮২৫ টাকা, হাইস্কিল্ড শ্রমিকের ন্যূনতম মূল বেতন ৯ হাজার ৭৫০ টাকা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাকুল্য বেতন ১৭ হাজার।

ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য, সফটওয়্যার, লেন্স ও গ্লাস পণ্য, মেটাল ও মেটালকাস্টিং, অটোমোবাইল ও অটো পার্টস, বাইসাইকেল, ভারী শিল্প, প্রসাধনী, নৌকা, গল্ফ শ্যাফট, ফিশিং ইকুইপমেন্টস এবং সংশ্লিষ্ট অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকের ক্ষেত্রে শিক্ষানবিশ শ্রমিকের ন্যূনতম মূল বেতন ৫ হাজার ২০০ টাকা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাকুল্য বেতন ১০ হাজার ১৭৫ টাকা, জুনিয়র অপারেটর শ্রমিকের ন্যূনতম মূল বেতন ৭ হাজার ৮৬৭ টাকা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাকুল্য বেতন ১৪ হাজার ১৭৫ টাকা, অপারেটরের ন্যূনতম মূল বেতন ৮ হাজার ৩০০ টাকা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাকুল্য বেতন ১৪ হাজার ৮২৫ টাকা, সিনিয়র অপারেটরের ন্যূনতম মূল বেতন ৯ হাজার ৭৫০ টাকা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাকুল্য বেতন ১৭ হাজার।

টেক্সটাইল, ক্যামিকেল, ডাইং, অয়েল অ্যান্ড রিফাইনারি/ কৃষিপণ্য/ আসবাবপত্র/ কাঠ ও বাঁশজাত পণ্য/ এবং সংশ্লিষ্ট অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকের শিক্ষানবিশ শ্রমিকের ন্যূনতম মূল বেতন ৫ হাজার ২০০ টাকা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাকুল্য বেতন ১০ হাজার ১৭৫ টাকা, আন-স্কিল শ্রমিকের ন্যূনতম মূল বেতন ৭ হাজার ২৫০ টাকা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাকুল্য বেতন ১৩ হাজার ২৫০ টাকা, সেমি-স্কিল্ড শ্রমিকের ন্যূনতম মূল বেতন ৭ হাজার ৮৬৭ টাকা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাকুল্য বেতন ১৪ হাজার ১৭৫ টাকা, স্কিল্ড গ্রেড-২ শ্রমিকের ন্যূনতম মূল বেতন ৮ হাজার ৩০০ টাকা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাকুল্য বেতন ১৪ হাজার ৮২৫ টাকা, হাইস্কিল্ড শ্রমিকের ন্যূনতম মূল বেতন ৯ হাজার ৭৫০ টাকা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাকুল্য বেতন ১৭ হাজার। টেরি টাওয়েল, সোয়েটার, উইগস এবং অন্যান্য সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকের ক্ষেত্রে শিক্ষানবিশ শ্রমিকের ন্যূনতম মূল বেতন ৫ হাজার ২০০ টাকা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাকুল্য বেতন ১০ হাজার ১৭৫ টাকা, ফুরণভিত্তিক শ্রমিকের ন্যূনতম মুল বেতন ৭ হাজার ২৫০ টাকা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাকুল্য বেতন ১৩ হাজার ২৫০ টাকা।

এ বেতন ভাতার বাইরে প্রতিটি শিল্প প্রতিষ্ঠান তাদের শ্রমিকের জন্য খাদ্য অথবা খাদ্য-ভাতা এবং পরিবহন সুবিধা অথবা যাতায়াত ভাতা শ্রমিকের মোট মজুরির অতিরিক্ত হবে। এ ক্ষেত্রে যেসব শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক এসব সুবিধা অথবা ভাতাগুলো পেয়ে আসছেন তা কোনোভাবেই কমানো যাবে না।
নিয়োগকর্তা বা মালিকপক্ষ ইচ্ছা করলে স্বউদ্যোগে বা এককভাবে বা যৌথ উদ্যোগে সম্পাদিত চুক্তি অনুযায়ী কোনো শ্রমিকের অধিক হারে মজুরি প্রদান করতে পারবেন।

সার্বিক কাজের মূল্যায়নের ভিত্তিতে শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার নির্ধারণ হবে। এ ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ শ্রমিকের বার্ষিক মজুরি বৃদ্ধির হার হবে মূল মজুরির ন্যূনতম ১০ শতাংশ। অবশিষ্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার তাদের কাজের মানের ওপর ভিত্তি করে মূল মজুরির ন্যূনতম ৫ থেকে ১০ শতাংশ হবে। তবে কোনোক্রমেই তা ৫ শতাংশের কম হবে। মজুরি বোর্ডের এ সুপারিশ ১ ডিসেম্বর ২০২৩ থেকে কার্যকর হবে বলে সুপারিশে উল্লেখ করা হয়।

সময়ের আলো/আরএস/ 




Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: