জবি শিক্ষক সমিতির নির্বাচন ১৯ ডিসেম্বর

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ২০২৪-এর তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হবে।সোমবার (১১

2023-12-11T22:02:42+00:00
2023-12-11T22:02:42+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
জবি শিক্ষক সমিতির নির্বাচন ১৯ ডিসেম্বর
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১০:০২ পিএম 
জবি শিক্ষক সমিতির নির্বাচন ১৯ ডিসেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ২০২৪-এর তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে তফসিল ঘোষণা করা হয় গত ৪ ডিসেম্বর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে ১৫টি পদের বিপরীতে নির্বাচন করবেন শিক্ষকরা। পদগুলো হলো সভাপতি ১ জন, সাধারণ সম্পাদক ১ জন, সহ-সভাপতি ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক: ১ জন, কোষাধ্যক্ষ ১ জন এবং সাধারণ সদস্য ১০ জন।

এবার খসড়া ভোটার তালিকা ৪ ডিসেম্বর এবং খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি- নিষ্পতি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় ৭ ডিসেম্বর। এবার ভোটার সংখ্যা ৬৬৭টি।

এবার মনোনয়নপত্র সংগ্রহ হয় ১০ ডিসেম্বর। আজ ১১ ডিসেম্বর ছিলো জমাদানের শেষ দিন। মনোনয়নপত্রের বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামীকাল। প্রার্থীরা ১৩ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার শেষে ওইদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার বলেন, কোন দলের হিসাব তো প্যানেল ঘোষণা না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। দুই পূর্ণাঙ্গ দল আর একটি দলের অর্ধেক মনোনয়ন জমা হয়েছে। সুষ্ঠভাবে নির্বাচন হবে।

সময়ের আলো/এম


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: