দুর্বৃত্তদের হামলায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী গুরুতর আহত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে ছুরিকাহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর

2023-12-14T19:20:55+00:00
2023-12-14T19:20:55+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
দুর্বৃত্তদের হামলায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী গুরুতর আহত
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৭:২০ পিএম 
দুর্বৃত্তদের হামলায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী গুরুতর আহত
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)  এক শিক্ষার্থীকে ছুরিকাহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার  (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের হরিদাশপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

ছুরিকাহত শিক্ষার্থীর নাম আহসান উল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ার পাশাপাশি ১০টির অধিক সেলাই প্রদান করা হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, ওসির সাথে এ বিষয়ে কথা হয়েছে। তিনি ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা খোঁজ খবর রাখছি পুরো ঘটনার।

এ বিষয় গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান বলেন, আমরা অফিসার পাঠিয়েছি। এটা যে বা যারা করুক, তাদের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বশেমুরবিপ্রবি  শিক্ষার্থীকে ছুরিকাহত 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: