বিজয় দিবসে টিএসসিতে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করছে স্বেচ্ছায় রক্তদাতাদের

2023-12-16T14:03:55+00:00
2023-12-18T19:28:37+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
বিজয় দিবসে টিএসসিতে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ২:০৩ পিএম  আপডেট: ১৮.১২.২০২৩ ৭:২৮ পিএম
বিজয় দিবসে টিএসসিতে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন 'বাঁধন’।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে শুরু হয় এ কার্যক্রম। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলবে বিকেল ৫ টা পর্যন্ত।

এ কার্যক্রমে বাঁধনের ঢাকা বিশ্ববিদ্যালয় জোন ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হল ইউনিটের সদস্যরা অংশ নেন। বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মো. তারেকুল ইসলাম সময়ের আলোকে বলেন, আজ বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উপলক্ষে বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিজেদের রক্তের গ্রুপ জানবে এবং রক্ত দ্বারা অর্জিত বাংলাদেশের যে স্বাধীনতা অর্জিত হয়েছে সে বাংলাদেশে রক্তের অভাবে যেন কারো মৃত্যু না ঘটে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: