বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ‘ন্যায়যুদ্ধে বাঙালি’ স্লোগান ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সংগঠন ‘স্লোগান ৭১’ এর নেতৃত্বে ও অন্যান্য

2023-12-16T15:28:01+00:00
2023-12-16T15:28:01+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৩:২৮ পিএম 
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ‘ন্যায়যুদ্ধে বাঙালি’ স্লোগান ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সংগঠন ‘স্লোগান ৭১’ এর নেতৃত্বে ও অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের উদ্যোগে তিন দিনব্যাপী সাংস্কৃতিক কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এস এম মাকসুদ কামাল ‘রক্তে রাঙা বিজয় আমার-২০২৩’ শীর্ষক এ কর্মসূচীর উদ্বোধন করেন।  

মহান বিজয় দিবস উদযাপনে শুক্রবার শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে আগামী রোববার (১৭ ডিসেম্বর) পর্যন্ত। তিনদিন ব্যাপী এই সাংস্কৃতিক কর্মসূচিতে বিভিন্ন সংগঠন জাতীয় পতাকা সেলাই, সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করেছে।

এদিকে স্লোগান’৭১-এর সভাপতি নয়ন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে টিএসসিভিত্তিক সংগঠন জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন।  এসময় স্লোগান’৭১-এর সাধারণ সম্পাদক আশিকুর রহমান অমিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এরকম আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বিজয়ের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। জাতির পিতা যে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন, তা ভূলুণ্ঠিত করতে একাত্তরের পরাজিত অপশক্তি আজও নানাভাবে তৎপর রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান স্বাধীনতার চেতনা ধারণ করে সকল অপশক্তি রুখে দেয়ার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)  টিএসসি  বিজয় দিবস  সাংস্কৃতিক অনুষ্ঠান 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: