নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ পূর্ণ প্যানেল ঘোষণা করেছে। সোমবার (১৮ ডিসেম্বর) নীল দলের অভ্যন্তরীণ বৈঠকে এ প্যানেল চূড়ান্ত করা হয়।
এতে শিক্ষা বিভাগে অধ্যাপক ও চেয়ারম্যান ড. বিপ্লব মল্লিককে সভাপতি এবং ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুজ্জামানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি ড. এসএম মাহবুবুর রহমান, ড. কাওসার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মুহাইমিনুল ইসলাম সেলিম, সাহানা রহমান, কোষাধ্যক্ষ মো. ইফতেখার পারভেজ, প্রচার সম্পাদক নাসমুস সাকিব খান, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহিন কাদির ভূঁইয়া।

এছাড়াও সদস্যরা হলেন- ড.মোহাম্মদ আতিকুর রহমান ভূঁঞা, শেখ মারুফা নাবিলা, মো. ইফতেখারুল আলম ইফাত, মোহাম্মদ আসাদুজ্জামান, হুমায়রা সুলতানা।
উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হবে।
সময়ের আলো/আরআই