জবি শিক্ষক সমিতির সভাপতি ড. জাকির, সম্পাদক ড. মাশরিক

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক

2023-12-19T18:41:25+00:00
2023-12-19T18:41:25+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
জবি শিক্ষক সমিতির সভাপতি ড. জাকির, সম্পাদক ড. মাশরিক
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৬:৪১ পিএম 
জবি শিক্ষক সমিতির সভাপতি ড. জাকির, সম্পাদক ড. মাশরিক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান নির্বাচিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে এদিন বিকাল ৪টা ৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ছগীর হোসেন খন্দকার ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ২৫৬ ভোট পেয়ে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন সভাপতি এবং ২৫৭ ভোট পেয়ে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহসীন রেজা নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য হিসেবে অধ্যাপক ড. একে এম লুৎফর রহমান, অধ্যাপক ড. মো. আবুল হোসেন, ড. এ. এম. এম গোলাম আদম, অধ্যাপক ড. ফারহানা জামান, সহযোগী অধ্যাপক শামীমা আক্তার, সহযোগী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম, অধ্যাপক ড. আইনুল ইসলাম, অধ্যাপক ড. শামসুন নাহার, অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ মাহফুজ ও অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)  শিক্ষক সমিতি (জবিশিস) নির্বাচন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: