রাবিতে শীতকালীন ছুটির তারিখ ঘোষণা

রাবি সংবাদদাতা

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর, চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ

2023-12-21T17:45:44+00:00
2023-12-21T17:45:44+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
রাবিতে শীতকালীন ছুটির তারিখ ঘোষণা
রাবি সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৫ পিএম 
রাবিতে শীতকালীন ছুটির তারিখ ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর, চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে এসময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতকালীন অবকাশ উপলক্ষে আগামী ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস সমূহ বন্ধ থাকবে। এসময় জরুরি বিভাগগুলো যথারীতি চালু থাকবে।

ছুটির মধ্যে হল খোলা রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বলেন, এবারের ছুটিতে আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সময়ের আলো/এম


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: