নৈতিকতার পুরষ্কার পেল কুবির ৭ কর্মচারী

কুবি প্রতিনিধি

শিক্ষা

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে প্রথমবারের মত দাপ্তরিক কাজে স্বচ্ছতা, দক্ষতা, জবাবদিহিতা, সততা, নৈতিকতা, সেবা প্রদানে দক্ষতা, আনুগত্য ও

2023-12-31T13:44:14+00:00
2023-12-31T13:44:14+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
নৈতিকতার পুরষ্কার পেল কুবির ৭ কর্মচারী
কুবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১:৪৪ পিএম 
নৈতিকতার পুরষ্কার পেল কুবির ৭ কর্মচারী
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে প্রথমবারের মত দাপ্তরিক কাজে স্বচ্ছতা, দক্ষতা, জবাবদিহিতা, সততা, নৈতিকতা, সেবা প্রদানে দক্ষতা, আনুগত্য ও বিশ্বস্ততার জন্য ৭ কর্মচারীকে সম্মননা প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন ২০২২-২৩ এর মোড়ক উন্মোচন করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ এবং অতিরিক্ত পরিচালক ড. মো. গোলাম মর্তুজা তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আবদুল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য এবারই প্রথম কোন সম্মাননা দেয়া হচ্ছে। এটি আপনারা পেয়েছেন কঠোর পরিশ্রম, সহযোগিতামূলক প্রচেষ্টা এবং স্বতন্ত্রতার জন্য। এই সম্মাননার জন্য আপনারা সকলেই যোগ্য কিন্তু আমাদেরকে বাছাই করে দিতে হয়েছে। আমরা এ সম্মননা দেয়া শুরু করেছি এবং এটা চলমান থাকবে।

এ বছর এপিএ মূল্যায়নে এগিয়ে যাওয়া আমাদের জন্য বড় একটি অর্জন, এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের পরিশ্রম ও সহযোগিতার জন্য। আমরা এখানে আপনাদের কোয়ালিটি বাড়াতে কাজ করে যাচ্ছি। আমি শুধু সম্মননা দিয়ে নই বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সক্ষমতা বৃদ্ধি করতে কাজ করবো। ইতিমধ্যে দুইটি পদক্ষেপ নিয়েছি। প্রথমত সকল কর্মকর্তা-কর্মচারীকে মাইক্রোসফট অফিস ট্রেনিং দেওয়া হবে এবং অফিসিয়াল নিয়মনীতি মেনে চলতে ব্যবহারিক ট্রেনিং। এতে করে ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরির পাশাপাশি আমার স্টাফদের সক্ষমতা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, এইদিনে আমরা প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করতে পারছি। এটিও আমাদের জন্য একটি বড় অর্জন। গত একবছরে আমাদের সকল কাজের হিসেব এখানে পাবেন।

এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন বার্ষিক প্রতিবেদন প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, সম্মননা পেয়েছেন রেজিস্ট্রার দপ্তরের অফিস এসিসটেন্ট কাম ডাটা প্রসেসর শ্যামল কুমার দাস, আইসিটি বিভাগের আবদুল করিম, বাংলা বিভাগের অফিস সহায়ক মো. জিয়াউর রহমান, লোকপ্রশাসন বিভাগের মো. আনিসুজ্জামান জুয়েল, পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের অর্ডারলী পিয়ন আহসান উল্যাহ, নিরাপত্তা শাখার প্রহরী আবু কাউছার, উপাচার্য দপ্তরের অফিস সহায়ক মো. আবুল বাসার।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: