খুশকি থেকে মুক্তির উপায়

জীবন যখন যেমন ডেস্ক

জীবন যখন যেমন

শীতে মাথার ত্বক রুক্ষ হয়ে খুশকি হয়। মাথায় খুশকি থাকলে অতিরিক্ত চুল পড়া, চুলের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। খুশকি দূর করতে

2024-01-06T07:19:47+00:00
2024-01-06T07:19:47+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জীবন যখন যেমন
খুশকি থেকে মুক্তির উপায়
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৭:১৯ এএম 
খুশকি থেকে মুক্তির উপায়
শীতে মাথার ত্বক রুক্ষ হয়ে খুশকি হয়। মাথায় খুশকি থাকলে অতিরিক্ত চুল পড়া, চুলের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। খুশকি দূর করতে ব্যবহার করতে পারেন ৩টি হেয়ার প্যাক-

১. এই মৌসুমে খুশকির খুব উপদ্রব হয় মাথায়। একটি ডিমের সাদা অংশের সঙ্গে দুই টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে মাথার ত্বকে লাগান। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে শ্যাম্পু করে নিন অথবা হাফ কাপ দইয়ের সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস ও এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এক ঘণ্টা রেখে চুল শ্যাম্পু করে ফেলুন। লেবু এবং দই চুল খুশকিমুক্ত রাখে। মাথার ত্বকও বেশি তৈলাক্ত হতে দেয় না।

২. ডিমের সাদা অংশের সঙ্গে পাতি লেবুর রস ভালো করে মিশিয়ে একটি পাত্রে রাখুন। মিশ্রণটি এতটাই ভালো করে মেশাবেন, যাতে একেবারে মিশে যায়। সম্ভব হলে এর সঙ্গে এক কাপ নারকেলের দুধ এবং দুই টেবিল চামচ অলিভ অয়েল মেশাতে পারেন। এতে আরও ভালো ফল পাবেন। এবার মিশ্রণটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত আঙুল দিয়ে লাগিয়ে নিন। আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি লাগানোর ফলে চুল যেমন পুষ্টি পায়, তেমনই একদম গোড়া থেকে চুলের ডগাও কম ভাঙে।

৩. নারকেল তেল ও দারুচিনি গুঁড়া দুটি উপাদানই এক টেবিল চামচ করে মিশিয়ে নিন। মাঝখান দিয়ে সিঁথি করে চুল দুই ভাগ করে নিন। চুলের মাঝখান থেকে নিচ পর্যন্ত প্যাক লাগান। আঙুলের ডগা দিয়ে মাথার ত্বকে ভালো করে মালিশ করুন। 

তারপর পুরো চুল তুলে মাথায় শাওয়ার ক্যাপ বা তোয়ালে জড়িয়ে রাখুন। ৩০-৪৫ মিনিট রেখে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। সপ্তাহে এক দিন ব্যবহার করলেই সুফল পাবেন।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
জীবন যখন যেমন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: