মস্কোতে প্রবাসী বাংলাদেশিদের বর্ষবরণ

সময়ের আলো অনলাইন

প্রবাস

রাশিয়ার মস্কোতে নানা আয়োজনে বৈশাখ উদযাপন করলো বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ ছাত্র সংগঠন রুদেন’। বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক আড্ডার আয়োজন করে

2024-04-15T14:38:10+00:00
2024-04-15T14:38:10+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
প্রবাস
মস্কোতে প্রবাসী বাংলাদেশিদের বর্ষবরণ
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ২:৩৮ পিএম 
মস্কোতে প্রবাসী বাংলাদেশিদের বর্ষবরণ
রাশিয়ার মস্কোতে নানা আয়োজনে বৈশাখ উদযাপন করলো বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ ছাত্র সংগঠন রুদেন’। বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক আড্ডার আয়োজন করে সংগঠনটি। 

বৈশাখের বর্ণাঢ্য এই আয়োজনে রাশিয়া প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সরব হয়েছিল বিদেশি অতিথিরাও।

সংগঠনের সভাপতি মো. মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক মো. জসিম হাওলাদার জানান, বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও নিজেদের শেকড় ভুলে যাইনি। প্রতিনিয়ত চেষ্টা করি- নিজেদের সংস্কৃতিতে বিশ্ব দরবারে তুলে ধরতে। সবার উৎসাহ আমাদের সামনের পথ চলতে সহায়ক হবে। সাংস্কৃতিক আড্ডায় আসার জন্য বিদেশি বন্ধুদের প্রতিও আন্তরিক ভালোবাসা জানাই। 

বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক আড্ডার সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন- রুদেন ইউনিভার্সিটির শিক্ষক ড. প্রশান্ত ধর, বাংলা প্রেস ক্লাব রাশিয়ার সভাপতি বারেক কায়সার, সাধারণ সম্পাদক ফারজানা স্মৃতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি গবেষক সৈয়দ আহসানুল ইসলাম আশিক, মাস্টার্সের শিক্ষার্থী জি.এম. ইয়াসরিফুল ইসলাম, সানজিদা কামাল, কাজী সোনিয়া তাসনীম  প্রমুখ।

সময়ের আলো/এম 



Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: