মধু ও কিশমিশে যত উপকার

জীবন যখন যেমন ডেস্ক

জীবন যখন যেমন

ফিরনি, সেমাইয়ের মতো বিশেষ ধরনের খাবার তৈরি করতে সাধারণত কিশমিশের ব্যবহার করা হয়। তবে এই শুকনো ফল মধুর সঙ্গে খেলে

2024-08-26T07:00:50+00:00
2024-08-26T07:00:50+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
জীবন যখন যেমন
মধু ও কিশমিশে যত উপকার
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৭:০০ এএম   (ভিজিট : ৮০৭)
মধু ও কিশমিশে যত উপকার
ফিরনি, সেমাইয়ের মতো বিশেষ ধরনের খাবার তৈরি করতে সাধারণত কিশমিশের ব্যবহার করা হয়। তবে এই শুকনো ফল মধুর সঙ্গে খেলে শরীরে বেশ উপকার মেলে। টেস্টোস্টেরোন বুস্টিং হয় এমন খাবারের তালিকায় কিশমিশ ও মধু। এ ধরনের হরমোন পুরুষদের যৌন সমস্যা দূর করে।মধু ও কিশমিশে আছে ম্যাগনেশিয়াম, যা রক্তচাপে ভারসাম্য রাখতে সহায়ক।

সারা দিনে বিভিন্ন ধরনের কাজ করার ফলে স্বাস্থ্যের ওপর খুব বেশি চাপ পড়ে। ব্যক্তিজীবনে ক্লান্তি ও বিভিন্ন ধরনের মানসিক চাপ তৈরি হয়। বেশ কিছুদিন কিশমিশ ও মধু খেলে শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যা দূর হবে।

পুরুষের শুক্রাণু কমলে কিশমিশ ও মধু খেলে এই সমস্যা দূর হয়। রাতে ঘুমানোর আগে তা খাওয়া দরকার।

শরীরের পেশি ও কোষ মজবুত করতে মধু ও কিশমিশ খাওয়া ভালো। যারা নিয়মিত ব্যায়াম করেনÑ মধু এবং কিশমিশ খেলে আশ্চর্যজনক উপকার পেতে পারেন।

সাধারণত পুরুষদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বেশি থাকে। গবেষণা অনুসারে, মধু ও কিশমিশে থাকে অ্যান্টি-ক্যানসার উপাদান, যা শরীরে যেকোনো অঙ্গে ক্যানসার কোষ বাড়ার ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হয়।

সময়ের আলো/আরএস/



Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: