অনেক রোগের সমাধান কাঁচা হলুদ

শারমিন সোমা

জীবন যখন যেমন

কাঁচা হলুদের গুণাগুণ ও উপকারিতা কমবেশি সবার জানা। হাজারও বছরের বেশি সময় ধরে ভারতীয় উপমহাদেশের মানুষেরা নিয়মিত হলুদ খান। রান্নায়

2024-09-09T04:23:53+00:00
2024-09-09T04:23:53+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
জীবন যখন যেমন
অনেক রোগের সমাধান কাঁচা হলুদ
শারমিন সোমা
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৩ এএম   (ভিজিট : ১৫০৮)
অনেক রোগের সমাধান কাঁচা হলুদ
কাঁচা হলুদের গুণাগুণ ও উপকারিতা কমবেশি সবার জানা। হাজারও বছরের বেশি সময় ধরে ভারতীয় উপমহাদেশের মানুষেরা নিয়মিত হলুদ খান। রান্নায় মসলা হিসেবে হলুদের ব্যবহার চলছেই। তবে অনেকেই হলুদের গুণাগুণ বলতে শুধু ত্বকের উপকারে কাজে লাগে বলে জানেন। কাঁচা হলুদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেলে তার গুণ অপরিহার্য বলে জানান চিকিৎসকেরা। এ ছাড়াও রোগ প্রতিরোধ করতে সক্ষম কাঁচা হলুদ। ক্যানসার প্রতিরোধ করতে কাঁচা হলুদ বেশ কার্যকরী। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ, গোল মরিচ মিশিয়ে এক টুকরো কাঁচা হলুদ খেতে পারেন। বেশি পরিমাণে খেতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত কাঁচা হলুদ বাটা বা গুঁড়া পানিতে মিশিয়ে খেলে অবশ্যই উপকার পাওয়া যায়। নিয়মিত হলুদ খেলে হার্ট ব্লকেজ দূর হতে পারে, ত্বকের তারুণ্য ধরে রাখতে পারে, ব্রেন ভালো রাখতে এবং হজমে সাহায্য করে। সুগারকে নিয়ন্ত্রণে রাখে কাঁচা হলুদ। শুধু সুগার নয়, মেদ কমাতে, হার্ট সুস্থ রাখতে সাহায্য করে কাঁচা হলুদ। নিয়মিত কাঁচা হলুদ খেলে, সুস্থ থাকবে শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ- এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কোলেস্টেরল কমাতে, রক্তকে পরিশুদ্ধ করতে কাঁচা হলুদ সাহায্য করে।  কাঁচা হলুদ ফ্যাটি লিভারের জন্য উপকার করে, হজমশক্তির ক্ষমতা বৃদ্ধি করে। আলসার থেকে পেটের রোগ থাকলে নিয়মিত কাঁচা হলুদ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। নিয়মিত হলুদের সঙ্গে চন্দন মিশিয়ে মাখলে মুখের কালো ভাব কমে যায়।


সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: