প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ ওয়াসিমের অবদান তুলে ধরবে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ জানুয়ারি। এ উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকীতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে

2024-12-31T19:53:10+00:00
2024-12-31T22:56:11+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
রাজনীতি
প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ ওয়াসিমের অবদান তুলে ধরবে ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৩ পিএম  আপডেট: ৩১.১২.২০২৪ ১০:৫৬ পিএম
প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ ওয়াসিমের অবদান তুলে ধরবে ছাত্রদল
বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ জানুয়ারি। এ উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকীতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ ছাত্রনেতা ওয়াসিম আকরামের অবদান তুলে ধরবে তার সংগঠন ছাত্রদল। 

কর্মসূচির মধ্যে বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করা। 

এদিন সকাল ১১ টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাঝারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। দুপুর ১২টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি পালন করা হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল। একইসঙ্গে সারাদেশের সব ইউনিটে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

পরে দুপুর ২টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩০ ডিসেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হলগুলোর মধ্যে আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সারাদেশে সব জেলা, মহানগর, উপজেলা ও পৌরতে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি করবেন ছাত্রদলের নেতাকর্মীরা। ২ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত গুলিস্তান স্টেডিয়ামে কেন্দ্রীয় সংসদের ৮টি টিমের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

১৯৭৯ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এরপর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয় ছাত্রদল। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে এ সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ভ্যানগার্ড হিসাবে পরিচিতি পায়। গত জুলাই-আগস্ট বিপ্লবে বড় ভূমিকা পালন করে সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রামে জীবন দেন ছাত্রনেতা ওয়াসিম আকরাম। যিনি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের দ্বিতীয় শহীদ। প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদল তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে জানান সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

ওয়াসিমের অবদানের কথা তুলে ধরে নাছির বলেন, অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিলেও ওয়াসিম আকরামের নাম না দেওয়া চরম বৈষম্যমূলক পদক্ষেপ। আমরা আশা করব সরকার সব শহীদের মূল্যায়ন সমানভাবে করবে। ছাত্রদল ওয়াসিমের অবদান চিরদিন স্মরণ করবে।










Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: