ইতিবাচক পরিবর্তন গ্রহণে প্রস্তুত থাকতে হবে: জাগ্রত পার্টি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নতুন খ্রিষ্টীয় বছরের আগমন উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান ও মহাসচিব।জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার

2024-12-31T23:40:27+00:00
2024-12-31T23:43:48+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
রাজনীতি
ইতিবাচক পরিবর্তন গ্রহণে প্রস্তুত থাকতে হবে: জাগ্রত পার্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১১:৪০ পিএম  আপডেট: ৩১.১২.২০২৪ ১১:৪৩ পিএম
ইতিবাচক পরিবর্তন গ্রহণে প্রস্তুত থাকতে হবে: জাগ্রত পার্টি
নতুন খ্রিষ্টীয় বছরের আগমন উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান ও মহাসচিব। 

জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান তার বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সমাহার নিয়ে আমাদের জীবনে নববর্ষের আগমন ঘটে। তাই বিগত দিনের ভুলভ্রান্তি, ব্যর্থতা ও হতাশাকে দূরে ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নতুন ও ইতিবাচক পরিবর্তনকে গ্রহণ করতে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, দেশে একটি রাজনৈতিক সরকারের গণঅভ্যুত্থান হয়েছে। দেশের আর্থিক সংকটের ফলে বাংলাদেশেও দ্রব্যমূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির প্রভাব পড়েছে। আমাদের আশপাশের অনেক মানুষই কষ্টে দিনাতিপাত করছে। নববর্ষে আমরা একে অন্যের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই—এই হোক ইংরেজি ‘নববর্ষ-২০২৫’-এর প্রত্যাশা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নতুন বছরে দেশ ও জাতির স্বার্থে কঠোর ভাবে কাজ করা।

জাগ্রত পার্টির মহাসচিব আবুল কালাম আজাদ তার বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আজ আমরা যে সময়কে পেছনে ফেলে নতুন দিনের আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছি, সে সময়ের যাবতীয় অর্জন আমাদের সম্মুখযাত্রার শক্তিশালী সোপান হিসেবে কাজ করছে। তাই নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণ সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণের সোপান রচনা করার অনুপ্রেরণা।

সেই সঙ্গে দেশের সকল সংকট প্রতিহত করে মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করি এবং সর্বোপরি গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে, অসাম্প্রদায়িক ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।










Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: