স্বৈরাচার পতনের ৪ মাস হলেও দেশ-বিদেশি ষড়যন্ত্র থেমে নেই: ডা. রফিক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্দেশ্যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম তা কি

2024-12-31T20:37:51+00:00
2024-12-31T20:37:51+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
রাজনীতি
স্বৈরাচার পতনের ৪ মাস হলেও দেশ-বিদেশি ষড়যন্ত্র থেমে নেই: ডা. রফিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৭ পিএম 
স্বৈরাচার পতনের ৪ মাস হলেও দেশ-বিদেশি ষড়যন্ত্র থেমে নেই: ডা. রফিক
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্দেশ্যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম তা কি আজ বাস্তবায়িত হয়েছে? স্বৈরাচার ফ্যাসিস্ট পতনের আজ প্রায় ৪ মাস হয়ে যাচ্ছে অথচ দেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র থেমে নেই। 

সোমবার সন্ধ্যায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, নিটোর এর আর.জে গাস্ট মিলনায়তনে বেষম্যহীন প্রথম বিজয় উৎযাপন ও ক্রীড়া সপ্তাহ, ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ডা. রফিক বলেন, এখনো আমরা দেখতে পাই মন্ত্রণালয় ও অধিদপ্তরে একটি বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য নানান ধরনের আদেশ জারি হচ্ছে। অথচ ভোল পাল্টানো এই গোষ্ঠীর অতি নিকট অতীত পর্যালোচনা করলে দেখা যায় ছাত্র রাজনীতি ও পেশাজীবি রাজনীতিতে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর ছিলো। তারা সেসময়ে পূর্ন সুযোগ সুবিধা নিয়েছে এখনও ৫ আগস্টের পর মুখোশ পরিবর্তন করে সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রভাব রেখে ক্ষমতার সর্বোচ্চ স্বাদ তারা নিচ্ছে।

তিনি বলেন, এ কাজে তাদের সহায়তা করছে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারিরা। আপনারা যদি খেয়াল করে দেখেন আন্তক্যাডার একটা দ্বন্দ্ব কিন্তু তৈরি হয়েছে। জনতার মঞ্চ তৈরি করে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ৯৬ তে ক্ষমতায় এনেছিলো তারা কিন্তু নতুনরূপে ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের চিহ্নিত করে অপসারণ করতে হবে। কারা এদের মদদ দিচ্ছে সেটা বের করতে হবে।

তিনি আরও বলেন, ৭১ এবং ২৪ আমাদের গর্বের জায়গা। এই দুই বিষয়ে কোনো আপোষ নেই। অনেকেই ২৪ কে সামনে এনে ৭১ কে পাশ কাটিয়ে যেতে চায় তাদের অতীত সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।

যতদিন না একটি গনতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে ততদিন এমন ষড়যন্ত্র অব্যাহত থাকবে। তাই একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া আসলে এই সংকট উত্তোরনের কোনো সুযোগ নেই।

ড্যাব নিটোর শাখার সভাপতি ডা. শামসুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা. শেখ মুহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, অধ্যাপক ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন,  ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব অধ্যাপক ডা. আব্দুস সালাম, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোঃ আবুল কেনান প্রমুখ।



Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: