গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল, সেক্রেটারি জাকির

গাজীপুর প্রতিনিধি

রাজনীতি

২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি

2025-01-06T18:24:32+00:00
2025-01-06T18:24:32+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
রাজনীতি
গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল, সেক্রেটারি জাকির
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৬:২৪ পিএম 
গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল, সেক্রেটারি জাকির
২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রেজাউল ইসলাম ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন জাকির হোসাইন। 

সোমবার (৬ জানুয়ারি) গাজীপুর মহানগর শাখার সদস্যদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক হায়দার আলী জানান, সমাবেশে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত রেজাউল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। 

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি রেজাউল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে জাকির হোসাইনকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন। 

সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির খাইরুল হাসান, মহানগর জামায়াতের সেক্রেটারি আ.স.ম ফারুক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সদ্য বিদায়ী মহানগর সভাপতি হাফেজ আবু হানিফ।

সময়ের আলো/আরআই



Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: