সুবিধাবঞ্চিতদের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শীতবস্ত্র অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বিত্তবানদের উচিত সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। শীতে অনেক জায়গায়

2025-01-12T23:25:53+00:00
2025-01-12T23:25:53+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
সুবিধাবঞ্চিতদের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত: সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ১১:২৫ পিএম 
সুবিধাবঞ্চিতদের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত: সেলিমা রহমান
শীতবস্ত্র অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বিত্তবানদের উচিত সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। শীতে অনেক জায়গায় মানুষ কষ্ট করছে। বৈষম্যহীন সমাজ গড়তে যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা উচিত।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে মিরপুরের পল্লবীতে গরীব দু:স্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান

মহিলা দলের কেন্দ্রীয় সদস্য ও পল্লবী থানার সাবেক সভাপতি রিনা হাসানের উদ্যোগে শীতবস্ত্র কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ঢাকা উত্তর বিএনপির প্রয়াত সভাপতি আহসান উল্লাহ হাসান স্মৃতি সংসদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তার সহধর্মিণী রিনা হাসান৷ বছর তিনেকে আগে করোনাভাইরাসে মারা যান বিএনপির মহানগরের এই নেতা।

ওই অনুষ্ঠানের আয়োজক বলেন, আমরা ধাপে ধাপে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করব৷ আমার স্বামী বরাবরই সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তার রাজনীতির বড় অংশজুড়ে ছিল গরীব শ্রমিক মেহনতি ও খেটে-খাওয়া মানুষ। আমরা তার কর্ম ধরে চেষ্টা করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। এছাড়া মহিলাদলের স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: