বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা দক্ষিণের ৪৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ২য় যুগ্ম আহবায়ক ও শ্যামপুর কদমতলী থানা বিএনপির প্রধান সমন্বয়ক আ. ন. ম. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি শেখ জামাল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাজী নাসির আহমেদ মোল্লা, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু সভাপতি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল ইসলাম পলাশ, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, শ্যামপুর থানা বিএনপির নেতা সানাউল্লাহ সানু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক মুজিবুর রহমান চৌধুরী, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিল আহম্মেদ, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব মুরাদ হোসেন মামুন, শ্যামপুর থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল সাইদ রনি, শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম (রনি), এ.পি.পি. অ্যাড. রেজওয়ানুল সাঈদ রোমিও, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন ভুলু, ৫১ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মফিকুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক মো. মমিন মিয়া, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে শ্যামপুর কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠন এর সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলে। মতবিনিময় সভা শেষে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
সময়ের আলো/জেডআই