পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ‘কুমিল্লা ৮৭’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ১৯৮৭ সালে এসএসসি পাশ করা সহপাঠীদের নিয়ে গঠিত বন্ধু সংগঠন ‘কুমিল্লা ৮৭’।বৃহস্পতিবার

2025-02-01T20:45:59+00:00
2025-02-01T20:45:59+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ‘কুমিল্লা ৮৭’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৫ পিএম 
পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ‘কুমিল্লা ৮৭’
পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ১৯৮৭ সালে এসএসসি পাশ করা সহপাঠীদের নিয়ে গঠিত বন্ধু সংগঠন ‘কুমিল্লা ৮৭’। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গভীর রাতে কুমিল্লা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।

‘কুমিল্লা ৮৭’-এর বন্ধু শামসুদ্দিন দিদার, আব্দুস সাত্তার, সৈয়দ ফারুক ও টিপু সুলতানের তত্ত্বাবধানে এসব কম্বল বিতরণ করা হয়। রাত তিনটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক, পার্ক, বাস টার্মিনালে এবং কুমিল্লা রেলওয়ে ষ্টেশন ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করেন তারা। শীতবস্ত্র পেয়ে অনেক খুশি হয় বিভিন্ন বয়সের অসহায় মানুষেরা।

এ সময় আয়োজকরা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সমর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। মানুষ মানুষের জন্য। এসব দরিদ্র অসহায় মানুষেরা আমাদের দেশ ও সমাজের অংশ।

আয়োজকরা বলেন, বরাবরের মতই আমরা সামর্থ্য অনুযায়ী এসব মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীতেও তাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ। সমাজের বিত্তশালীসহ সবার উচিত গরিব ও অসহায় বিশেষ করে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।



Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: