গ্রা‌মকে বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ডক্টর আব্দুল মঈন খান ব‌লে‌ছেন, বিগত সরকার অনেক উন্নয়ন করেছে কিন্তু মানুষের সত্যিকারের উন্নয়ন হয়নি। গ্রামীণ

2025-02-04T19:20:27+00:00
2025-02-04T19:26:27+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
গ্রা‌মকে বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ড. মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২০ পিএম  আপডেট: ০৪.০২.২০২৫ ৭:২৬ পিএম
গ্রা‌মকে বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়
বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ডক্টর আব্দুল মঈন খান ব‌লে‌ছেন, বিগত সরকার অনেক উন্নয়ন করেছে কিন্তু মানুষের সত্যিকারের উন্নয়ন হয়নি। গ্রামীণ মানুষ অবহেলিত ছিল। দে‌শের সাম‌গ্রিক উন্নয়ন কর‌তে হ‌লে সবার আ‌গে গ্রা‌মের উন্নয়‌নে পদ‌ক্ষেপ নি‌তে হ‌বে। নইলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।  গ্রামকে উন্নয়ন বঞ্চিত করে রাজধানী ঢাকাকে তিলোত্তমা করলে অর্থনৈতিক উন্নয়ন অর্থবহ হবে না। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপু‌রে গাজীপু‌রের কাপা‌সিয়ার উলুসারায় মাস্টার বাড়িতে স্থানীয়‌দের মা‌ঝে শীতবস্ত্র বিতরণকা‌লে এসব কথা ব‌লেন তিনি। অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন দৈ‌নিক সম‌য়ের আলোর সাংবা‌দিক সা‌ব্বির আহ‌মেদ। 

অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বত্ত‌ব্যে রাজনী‌তি‌বিদ‌দের দুর্নী‌তিপরায়ণ মান‌সিকতা প‌রিহা‌রের আহ্বান জানান ডক্টর মঈন খান। 

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে গ্রামীণ অবকাঠামোতে জোর দিয়েছিল।  আমি পরিকল্পনা মন্ত্রী থাকাকালীন গ্রামকে জোর দিয়েছি। গ্রামকে নষ্ট করা যাবে না। তার প্রকৃতিকে ধরে রাখতে হবে। একটি গাছ কাটলে ১০টি গাছ রোপণ করতে হবে। 
স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সঠিক পথে পরিচালিত করতে হবে। তাদেরকে সঠিক মূল্যায়ন করতে হবে। মানুষ ভুল করে নেতৃত্বের দায়িত্বশীলতার অভাবে। কিছু নেতা লোভ লালসা বিত্ত বৈভবের আশায় লুটপাট করে দেশকে ধ্বংস করেছে। এসব নেতিবাচক পথ পরিহার করে সঠিক পথে আসতে হবে৷ 

প‌রে তি‌নি সুবিধাবঞ্চিত স্থানীয়‌দের হা‌তে শীতবস্ত্র তু‌লে দেন। এ সময় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ও সামাজিক সংগঠনের স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন। 

একই দিন বিকেলে গাজীপুরের কালিগঞ্জের বরাইয়া পশ্চিমপাড়া  গ্রামে হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন আব্দুল মঈন খান।

এসময় তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসনি। গ্রামে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। উপহার হিসেবে আপনাদের জন্য কম্বল নিয়ে আসছি। শীতে আপনাদের কাজে লাগবে। 

সেখানে মসজিদের ইমাম এবং স্থানীয় মুরুব্বিরদের সঙ্গেও কথা বলেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: