কেন্দ্রীয় আওয়ামী লীগের নেত্রী দোলা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

রাজনীতি

আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম দোলনা আক্তার দোলা (২৭)।দোলাকে নিজ বাড়ি থেকে

2025-02-17T12:48:01+00:00
2025-02-17T15:05:01+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
কেন্দ্রীয় আওয়ামী লীগের নেত্রী দোলা গ্রেপ্তার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৮ পিএম  আপডেট: ১৭.০২.২০২৫ ৩:০৫ পিএম
কেন্দ্রীয় আওয়ামী লীগের নেত্রী দোলা গ্রেপ্তার
আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম দোলনা আক্তার দোলা (২৭)।

দোলাকে নিজ বাড়ি থেকে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ। দোলা উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে। 

পুলিশ জানিয়েছে, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার দোলা ঢাকার বিভিন্ন জায়গায় আত্নগোপনে থাকেন। সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ‘ডেভিল হান্ট অভিযান’ শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রী দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (সোমবার) সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে। 



  বিষয়:   আওয়ামী লীগ নেত্রী  গ্রেপ্তার 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: