একুশের অনুপ্রেরণায় শেখ হাসিনাকে হটিয়েছি : রিজভী

সময়ের আলো অনলাইন

রাজনীতি

একুশে ফেব্রুয়ারির অনুপ্রেরণায় ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনাকে হটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার (২১

2025-02-21T09:40:17+00:00
2025-02-21T09:40:17+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
একুশের অনুপ্রেরণায় শেখ হাসিনাকে হটিয়েছি : রিজভী
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪০ এএম 
একুশের অনুপ্রেরণায় শেখ হাসিনাকে হটিয়েছি : রিজভী
একুশে ফেব্রুয়ারির অনুপ্রেরণায় ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনাকে হটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে, ক্রসফায়ারের শিকার করা হয়েছে, তাদের রক্তাক্ত পথ পেরিয়ে চূড়ান্ত যে আন্দোলন, মহাবিপ্লব জুলাই-আগস্টে সংঘটিত হয়েছে, তার মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর উৎপীড়ক এবং রক্তপিপাপু স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা একটা ধাপ অতিক্রম করেছি, স্বৈরাচারের পতন হয়েছে। এখন গণতন্ত্রের পথে যাওয়ার জন্য আমরা সেই পথ দিয়ে হাঁটছি। 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের দাবিগুলো বলছি। দাবিগুলো যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে এবং সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। কারণ বিগত ১৭ বছর রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দলকে ধ্বংস করার চেষ্টা চলেছে। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার সেই রাজনৈতিক প্রক্রিয়ার জন্যই আগে জাতীয় সংসদ নির্বাচন দেবে। 

বিএনপির এই নেতা বলেন, আমরা বারবার বলেছি আপনারা সংস্কার করবেন কিন্তু একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে, সেটা আপনারা শেষ করবেন, সংসদ নির্বাচনের দিকে আপনারা এগোবেন। 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: