জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে বিএনপির ইফতার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের সঙ্গে ইফতার করেছে বিএনপি। শনিবার (৮ মার্চ) পিজি হাসপাতালে ভর্তি আহতদের সঙ্গে এই

2025-03-08T21:34:37+00:00
2025-03-08T21:36:40+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে বিএনপির ইফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৯:৩৪ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৫ ৯:৩৬ পিএম
জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে বিএনপির ইফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের সঙ্গে ইফতার করেছে বিএনপি। শনিবার (৮ মার্চ) পিজি হাসপাতালে ভর্তি আহতদের সঙ্গে এই ইফতার করেন বিএনপির নেতাকর্মীরা।  

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য সর্বদা পাশে ছিল, এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।  

আহতদের উদ্দেশ্য করে ডা. মো. রফিকূল ইসলাম বলেন, আপনারা যে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছেন, যারা আপনাদের চিকিৎসা প্রদানে বাধাদান করেছে, তাদের অনেকে এখনো স্বাস্থ্যখাতে বহাল তবিয়তে আছেন। এই বিষয়গুলো স্বাস্থ্যখাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এইসব ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের দূর করতে আপনাদের আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। 

তিনি বলেন, গত ১৬ বছর ধরে বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। নির্যাতনের শিকার হয়েছে। আমাদের দাবি কিন্তু ছিল দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যেমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। আমাদের কিন্তু একদফা দাবি অনেক আগে থেকেই ছিল, এরপর আপনাদের আন্দোলন যখন এক দফাতে আসল, তখন একাত্মতা প্রকাশের মাধ্যমে আন্দোলন চূড়ান্ত সফলতা লাভ করে। এই বিজয় আমাদের ধরে রাখার জন্য কাজ করতে হবে। দেশ নিয়ে নানারকম দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। আপনাদের চিকিৎসা যেন ঠিকভাবে হয়ম সে ব্যাপারে আমি স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। আমরা চাই আপনাদের চিকিৎসা সঠিকভাবে হোক, প্রয়োজনে যাদের দরকার তাদের বিদেশে পাঠানো হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবসময় আমরা আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও আমরা থাকবো ইনশাআল্লাহ।


ইফতার মাহফিলে বক্তব্য দেন বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর ডা. হাসনাত আহসান, ডেপুটি ডিরেক্টর ডা. মো. আরিফুল হক, রেডিওলজির সহকারী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, এনেস্থিসিয়ার সহকারী অধ্যাপক ডা. শাকিল আহমেদ প্রমুখ। 




  বিষয়:   বিএনপি  ইফতার  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: