জামায়াতের সঙ্গে বেহেশতে যেতে না চাইলেও ইফতারে গেলেন কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াতের ইফতারিতে যোগ দিলে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী। যদিও তিনি বিভিন্ন সময়ে প্রকাশ্যে

2025-03-08T23:50:51+00:00
2025-03-08T23:53:14+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
জামায়াতের সঙ্গে বেহেশতে যেতে না চাইলেও ইফতারে গেলেন কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১১:৫০ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৫ ১১:৫৩ পিএম
জামায়াতের সঙ্গে বেহেশতে যেতে না চাইলেও ইফতারে গেলেন কাদের সিদ্দিকী
জামায়াতের ইফতারিতে যোগ দিলে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী। যদিও তিনি বিভিন্ন সময়ে প্রকাশ্যে জামায়াতের বিরোধিতা করে আসছিলেন।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা জামায়াত আয়োজিত ইফতারে অংশ নেওয়ার পর থেকে এ বিষয়ে বিভিন্ন মহলে চলছে ‘আলোচনা-সমালোচনা’।

কাদের সিদ্দিকী একবার তার বক্তব্যে বলেছিলেন, ‘আল্লাহ যদি আমাকে বেহেশতেও নিতে চান, আমি জামায়াতের সঙ্গে বেহেশতে যাব না। কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। যুদ্ধের সময় মা-বোনের ইজ্জত হরণ করতে পাকিস্তানিদের সহযোগিতা করেছে। জামায়াত ছাড়া কারও সঙ্গে আমার কোনো বিরোধ নেই।’

২০২১ সালের ৩ ডিসেম্বর অপর এক বক্তব্যে তিনি বলেন, ‘যতদিন বিএনপিতে জামায়াত থাকবে, ততদিন বিএনপিওয়ালারা আমাকে কাছেও পাবে না। আমাকে জামায়াতের সঙ্গে আল্লাহ তা’য়ালা যদি বেহেশতেও নিতে চান, আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো, আমি বলব, জামায়াতের সঙ্গে আমি বেহেশতেও যেতে চাই না।’

জামায়াতের ইফতারে অংশ নেওয়ার বিষয়ে অবশ্য কাদের সিদ্দিকীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ইফতার অনুষ্ঠানে কাদের সিদ্দিকী কোনো বক্তব্যও দেননি বলেও জানা গেছে।



Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: