সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামের ব্যাংক হিসাবে ‘অস্বাভাবিক’ লেনদেন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আসনের সাবেক এমপি ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা

2025-03-09T17:21:15+00:00
2025-03-09T17:22:29+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
সাড়ে ৬ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা
সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামের ব্যাংক হিসাবে ‘অস্বাভাবিক’ লেনদেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ মার্চ, ২০২৫, ৫:২১ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৫ ৫:২২ পিএম
সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামের ব্যাংক হিসাবে ‘অস্বাভাবিক’ লেনদেন
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আসনের সাবেক এমপি ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৯ মার্চ) দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।  তিনি বলেন, সাবেক এ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৫ ব্যাংক হিসাবে ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ডা. মো. এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তার চৌধুরীর নামে ২৮ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ২৯৯ টাকার সম্পদ পাওয়া যায়। তার নামে-বেনামে আরও সহায় সম্পত্তি থাকতে পারে এমন ধারণায়, এই এমপির স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।

এজাহারে বলা হয়, ডা. মো. এনামুর রহমানের নামে মোট ৮ কোটি ৫৩ লাখ ৭ হাজার ৩৪৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এই সময়ে তার মোট গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ২ লাখ ১৪ হাজার ৫৬২ টাকা। এই সন্দেহজনক লেনদেনের মাধ্যমে তিনি মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করেছেন। ফলে মো. এনামুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত জানুয়ারি মাসে রাজধানীর বসুন্ধরা থেকে এনামুর রহমানকে গ্রেফতার করে ডিবি। তিনি ঢাকা-১৯ আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন। বিগত দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিলেও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের কাছে পরাজিত হন। তিনি ২০১৯-২০২৪ মেয়াদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: