গাজায় ইফতার তৈরির কমিউনিটি কিচেনগুলো বন্ধের পথে

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের গাজায় পবিত্র রমজান মাসে যেখানে ইফতার করা বাস্তুহারা হাজার হাজার মানুষের একমাত্র ঠিকানা ছিল কমিউনিটি কিচেনগুলো, সেখানেও মানুষ আশাহীন

2025-03-11T15:06:47+00:00
2025-03-11T20:07:46+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গাজায় ইফতার তৈরির কমিউনিটি কিচেনগুলো বন্ধের পথে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৩:০৬ পিএম  আপডেট: ১১.০৩.২০২৫ ৮:০৭ পিএম
গাজায় কমিউনিটি কিচেনে ইফতার সাজাচ্ছেন এক ব্যক্তি। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় পবিত্র রমজান মাসে যেখানে ইফতার করা বাস্তুহারা হাজার হাজার মানুষের একমাত্র ঠিকানা ছিল কমিউনিটি কিচেনগুলো, সেখানেও মানুষ আশাহীন হয়ে পড়ছে। কারণ, গ্যাস-জ্বালানির অভাবে কিচেনগুলোও প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। 

আজ মঙ্গলবার (১১ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গত ১০ দিন ধরে ইসরায়েল কর্তৃপক্ষ কোনো ধরনের খাবার, জ্বালানি এবং স্বাস্থ্যসেবা পণ্য প্রবেশ করেনি গাজায়। ফলে, গ্যাস-নির্ভর বেকারিগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। 

এছাড়া, হাসপাতালগুলোও জ্বালানির অভাবে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।  


এদিকে, দখলদার ইসরায়েলিরা গাজার একমাত্র পানিসম্প্রচার কেন্দ্রের বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দিয়েছে। এটি ছিল হাজারও মানুষের পানীয় জলের প্রধান উৎস।

এই পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত গাজার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। 


দেখা যাচ্ছে, ফিলিস্তিনিরা রান্নার জন্য কাঠ সংগ্রহ করতে রাস্তায় ছুটাছুটি করছে। বাজারগুলোতে পর্যাপ্ত খাদ্যপণ্য পাওয়া যাচ্ছে না। আর যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোর দামও অতিরিক্ত।



  বিষয়:   গাজা  ইফতার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: