সাগরে হারিয়ে যাওয়ার ৯৫ দিন পর জেলেকে জীবিত উদ্ধার

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

সাগরে হারিয়ে যাওয়ার ৯৫ দিন পর প্রশান্ত সাগর থেকে পেরুর এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।গতকাল শনিবার (১৫ মার্চ) পেরুর

2025-03-16T17:29:29+00:00
2025-03-16T17:29:29+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
সাগরে হারিয়ে যাওয়ার ৯৫ দিন পর জেলেকে জীবিত উদ্ধার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ৫:২৯ পিএম   (ভিজিট : ২১৪)
জেলে ম্যাক্সিমো নাপা কাস্ত্রোকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
সাগরে হারিয়ে যাওয়ার ৯৫ দিন পর প্রশান্ত সাগর থেকে পেরুর এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

গতকাল শনিবার (১৫ মার্চ) পেরুর রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম আন্দিনার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

৬১ বছর বয়সী ম্যাক্সিমো নাপা কাস্ত্রো নামে এক জেলে গত বছরের ৭ ডিসেম্বর উপকূলীয় শহর মারকোনা থেকে নিজের নৌকা নিয়ে সমুদ্রে যান। তবে ঝড়ো আবহাওয়ার কারণে তিনি তার পথ ও গন্তব্য হারিয়ে ফেলেন।

দীর্ঘ ৯৫ দিন পর গত ১১ মার্চ উত্তর পেরুর উপকূলীয় সমুদ্র অঞ্চল থেকে তাকে উদ্ধার করে ইকুয়েডরের একটি মাছ ধরার নৌকা। ওই সময় তিনি পানিশূন্যতায় ভুগছিলেন এবং তার অবস্থা বেশ খারাপ ছিল।


উদ্ধার হওয়ার পর এই বৃদ্ধ জেলে স্থানীয় সংবাদমাধ্যমকে কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি বেঁচে থাকতে নৌকায় বৃষ্টির পানি জমিয়ে সেগুলো পান করেছেন। এছাড়া ক্ষুধা নিবারণের জন্য খেয়েছেন পোকা, পাখি এবং একটি কচ্ছপ।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ধার হওয়ার আগের ১৫ দিন তিনি খাওয়ার জন্য কিছুই পাননি।

তিনি আরও জানিয়েছেন, বেঁচে থাকার জন্য সবসময় তিনি পরিবারের কথা মাথায় রেখেছেন। তিনি বলেন, আমি নিজেকে বলতাম, আমি আমার মায়ের জন্য বেঁচে থাকতে চাই, মরতে চাই না। আমার একটি নাতনি আছে, যার বয়স মাত্র কয়েক মাস। প্রতিদিন মায়ের কথা চিন্তা করেছি।


উদ্ধারের পর তাকে নিয়ে যাওয়া হয় ইকুয়েডর সীমান্তবর্তী হাসপাতাল নুয়েস্ত্রা সেনোরা ডে লাস মারসেডেসে। গতকাল শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।



Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: