অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বুধবার (২৬ মার্চ) মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের মাওয়া বাজারে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপি নেতা আব্দুস সালাম জানান, মহান স্বাধীনতা দিবস ও মাহে রমজান উপলক্ষে তারেক রহমানের পক্ষ থেকে এই ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। আমি মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টংগিবাড়ী) আসন থেকে নির্বাচন করব। এলাকার দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
অনুষ্ঠানে মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুল জলিল জুয়েলের সভাপতিত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।