মিয়ানমারে ভূমিকম্পে মসজিদ ধসে তিন মুসল্লি নিহত

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৭। পরে সেখানে আরেকটি কম্পন

2025-03-28T16:22:07+00:00
2025-03-28T16:22:07+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মিয়ানমারে ভূমিকম্পে মসজিদ ধসে তিন মুসল্লি নিহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৪:২২ পিএম 
মিয়ানমারে ভূমিকম্পে ভেঙে পড়া ভবনের দৃশ্য। ছবি: সংগৃহীত
মিয়ানমারে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৭। পরে সেখানে আরেকটি কম্পন অনুভূত হয়, এর মাত্রা ছিল ৬ দশমিক। এরমধ্যে জানা গেছে, দেশটির একটি মসজিদ ধসে অন্তত তিন মুসল্লি নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৮ মার্চ) আঘাত হানা এ ভূমিকম্পে মিয়ানমারে বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্যাঞ্চলের বাগোর তুয়াঙ্গো শহরে মসজিদ ধসে পড়ার ঘটনা ঘটে। দুইজন প্রত্যক্ষদর্শী বলেছেন, যখন কম্পন শুরু হয় আমরা নামাজে ছিলাম। মসজিদ ধসে তিনজন ঘটনাস্থলে মারা গেছেন।

মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ এই অঞ্চলের অন্যান্য স্থানেও কম্পনের খবর পাওয়া গেছে। মিয়ানমারের এই ভূমিকম্প ব্যাংককে বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে এবং কম্পনের তীব্রতায় নির্মাণাধীন ভবন ধসে পড়ার ভিডিও ফুটেজও সামনে এসেছে।

সামাজিক যোগাযোগামাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, নির্মাণাধীন ভবনটি খাড়াখাড়িভাবে ধসে পড়ছে। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ওই ভবনটিতে ৫০ জন কাজ করছিলেন। যারমধ্যে সাতজন বের হতে সক্ষম হন। কিন্তু আটকে পড়েন ৪৩ জন। যাদের উদ্ধারে এখন ব্যাপক অভিযান চালানো হচ্ছে।


মিয়ানমারের স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। গৃহযুদ্ধের মধ্যে থাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।

তবে বার্তাসংস্থা এএফপি মিয়ামারের রাজধানী নেপিদো থেকে জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতায় রাস্তাঘাট ভেঙে গেছে এবং ভবন থেকে ছাদের টুকরো ভেঙে পড়েছে।


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: