বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি

রাজনীতি

ঝালকাঠিতে বিস্ফোরক মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান অনিমকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে নেয়া হলে জেলা ও দায়রা

2025-03-29T19:19:19+00:00
2025-03-29T19:19:19+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৭:১৯ পিএম 
শনিবার ঝালকাঠিতে বিস্ফোরক মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান অনিমকে গ্রেফতার করে পুলিশ। ছবি: সময়ের আলো
ঝালকাঠিতে বিস্ফোরক মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান অনিমকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে নেয়া হলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ রুবেল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার (২৯ মার্চ) বেলা ১২টার দিকে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝালকাঠি সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।


পুলিশ সূত্রে আরো জানা যায়, গত বছরের ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতা আনিসুর রহমান তাপু বিস্ফোরক আইনে সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তের ভিত্তিতে জেলা ছাত্রলীগের সহসভাপতি অনিমকে গ্রেফতার করা হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে অনিমকে আদালত পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: