আল-আকসায় পাঁচ শতাধিক ইসরায়েলির জোরপূর্বক অনুপ্রবেশ

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে জোরপূর্বক ঢুকে পড়েছে পাঁচ শতাধিক অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি।গতকাল রোববার (৬ এপ্রিল) ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ কথা

2025-04-07T16:44:25+00:00
2025-04-07T16:44:25+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আল-আকসায় পাঁচ শতাধিক ইসরায়েলির জোরপূর্বক অনুপ্রবেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৪:৪৪ পিএম 
অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদ। ছবি: সংগৃহীত
অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে জোরপূর্বক ঢুকে পড়েছে পাঁচ শতাধিক অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি। 

গতকাল রোববার (৬ এপ্রিল) ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর। 

তুর্কি বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় মসজিদ চত্বরে ঢুকে পড়ে অবৈধ বসতিস্থাপনকারীরা। ইহুদি ধর্মাবলম্বীদের বিশেষ উৎসব পাসওভারের সময় এ ধরনের হামলা বা অবৈধ অনুপ্রবেশের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি পুলিশ আল-আকসায় ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে নানা ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করে চলেছে। এতে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এই স্থানটিতে মুসল্লিদের স্বাভাবিক ইবাদতের পরিবেশ ব্যাহত হচ্ছে।


আল-আকসা মসজিদ বহুদিন ধরেই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের এ ধরনের আগ্রাসী আচরণ আন্তর্জাতিক মহলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনি ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র রমজান মাসে মসজিদটিতে ২১ বারেরও বেশি হানা দিয়েছে অবৈধ বসতিস্থাপনকারীরা। চলতি বছরের প্রথম প্রান্তিকে ১৩ হাজার ৬৪ অবৈধ বসতি স্থাপনকারী মসজিদটিতে জোর করে ঢুকে পড়ে।

পবিত্র ঈদুল ফিতরের দিন যখন মুসল্লিরা নামাজের জন্য জমায়েত হন, তখন ইসরায়েলি উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী মসজিদটিতে অনুপ্রবেশ করেন। এর আগেও তিনি বেশ কয়েকবার একই কাণ্ড করেছেন।


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: