স্ত্রীকে নিয়ে ফখরুলের আবেগঘন স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল)

2025-04-10T15:42:00+00:00
2025-04-10T15:49:27+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
স্ত্রীকে নিয়ে ফখরুলের আবেগঘন স্ট্যাটাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৩:৪২ পিএম  আপডেট: ১০.০৪.২০২৫ ৩:৪৯ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফেসবুকে তিনি এ স্ট্যাটাস দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২০২২ সালের ডিসেম্বরে যখন আমার স্ত্রীর রোগ ধরা পড়ে, তখন আমার পৃথিবী ভেঙে পড়ে। তিনি আমাদের পরিবারের মূল ভিত্তি। আমি যত তাড়াতাড়ি সম্ভব তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই।’

তিনি বলেন, ‘তার অস্ত্রোপচারের ঠিক আগের দিন ভোর ৩টায় আওয়ামী পুলিশ আমাকে আমার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর আমার মেয়ে দ্রুত ঢাকায় ছুটে আসে। আমার স্ত্রীর অস্ত্রোপচারের সময় আমি কারাগারে ছিলাম। আমার মেয়ে এবং ডা. জাহিদ ছাড়া আর কেউ হাসপাতালে ছিলেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং আমার ভাইবোনেরা ফোনে খোঁজখবর নিচ্ছিলেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমার স্ত্রী অত্যন্ত ধৈর্য এবং মুখে হাসি নিয়ে সবকিছু সামলেছেন, কেবল তার কঠিন চিকিৎসার বছরগুলোই নয় বরং প্রায় ৫০ বছর ধরে আমরা পারিবারিকভাবে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছি তাও সহ্য করেছেন।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজ সিঙ্গাপুরে তার ডাক্তার বলেছেন যে- এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে। তবে, ছয় মাস পর আবার যেতে হবে।’

আমি আপনাদের দোয়া শুভকামনার জন্য কৃতজ্ঞ।


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: