গভীর রাত পর্যন্ত হেফাজতে ইসলামের বিশেষ বৈঠক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সংগঠনের মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গভীর রাত পর্যন্ত বিশেষ বৈঠক করেছে হেফাজতে ইসলাম। যেখানে সংগঠনের ৫ আগস্ট পরবর্তী নানা ভূমিকার

2025-04-15T12:43:35+00:00
2025-04-15T12:43:35+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
গভীর রাত পর্যন্ত হেফাজতে ইসলামের বিশেষ বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১২:৪৩ পিএম 
হেফাজতে ইসলামের বিশেষ বৈঠক। ছবি: সময়ের আলো
সংগঠনের মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গভীর রাত পর্যন্ত বিশেষ বৈঠক করেছে হেফাজতে ইসলাম। যেখানে সংগঠনের ৫ আগস্ট পরবর্তী নানা ভূমিকার পক্ষে বিপক্ষে আত্মসমালোচনা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সংগঠনের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী এক বিবৃতিতে এ তথ্য জানায়।

তিনি জানান, বৈঠকে সভাপতিত্ব করেন আমীরে হেফাজত আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এর আগে সোমবার (১৪ এপ্রিল) বাদ এশা চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরে শুরু হয় হেফাজতে ইসলামের এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। যা চলে গভীর রাত পর্যন্ত।

বিবৃতিতে জানানো হয়, বৈঠকে আগামী ৩ মে অনুষ্ঠিতব্য হেফাজতের মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। এ উপলক্ষে ২০ এপ্রিল রাজধানী ঢাকায় হেফাজতের মজলিসে আ’মেলা তথা- কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সারাদেশ থেকে কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল সব সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। হেফাজত নেতাদের এই বৈঠকের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় পরিকল্পনাগুলোকে আরও সুসংগঠিত ও কার্যকর করার জন্য সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন- হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমীর মুফতী জসিম উদ্দীন, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মুফতী হারুন ইজহার, মাওলানা নাসির উদ্দীন মনির, মাওলানা মীর ইদরিস, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতী বশিরুল্লাহ, মাওলানা মনির হুসাইন কাসেমী, মুফতী জাবের কাসেমী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আলী আকবার কাসেমী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ বাবুনগরী, মাওলানা মাহমুদুল হুসাইন, মাওলানা নিজাম সাঈদ প্রমুখ।


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: