আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য

2025-04-15T17:51:42+00:00
2025-04-17T20:26:31+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন: হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৫:৫১ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৫ ৮:২৬ পিএম
হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি
আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এ আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। তিনি লেখেন, ‘যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি—অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।  

ওই পোস্টে কড়াভাষায় সতর্কতাও উচ্চারণ করেন হাসনাত আবদুল্লাহ। বলেন, ‘আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।’

  বিষয়:   হাসনাত আব্দুল্লাহ। এনসিপি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  আওয়ামী লীগ  আ.লীগ  আ. লীগ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: