বিএনপি সংস্কারেরই দল: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি সংস্কারেরই দল। কিন্তু কেউ কেউ নানান কথা

2025-04-17T12:43:01+00:00
2025-04-17T12:43:01+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপি সংস্কারেরই দল: নজরুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১২:৪৩ পিএম 
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক। ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি সংস্কারেরই দল। কিন্তু কেউ কেউ নানান কথা বলেন। তারা যখন সংস্কারের দন্তস্য উচ্চারণ করেননি, তখন দেশনেত্রী খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নজরুল ইসলাম খান বলেন, আরেকবার দেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে, এবার এ সুযোগ কাজে লাগাতে চাই। দেশ গঠনে যা যা করার দরকার ছিল, আমরা রাজনীতিবিদরা তার সব করতে পারিনি।

তিনি বলেন, সবকিছুর মূলে জনগণ এবং জনগণের সম্মতিতে যেন সব হয়। জনগণ কার মাধ্যমে সম্মতি জানায় তা আমরা জানি।


স্থায়ী কমিটির এ সদস্য বলেন, অনেক লড়াইয়ে বিজয় হয়েছি, কিন্ত কোনো বিজয়ই ধরে রাখতে পারিনি।

আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ,আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, সাবেক সচিব নিরুজ্জামান খান।




  বিষয়:   বিএনপি  নজরুল ইসলাম খান  ঐকমত্য কমিশন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: