নাহিদের নেতৃত্বে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সাবেক তথ্য উপদেষ্টা ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টির

2025-04-19T11:13:23+00:00
2025-04-19T11:13:23+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
নাহিদের নেতৃত্বে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১১:১৩ এএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো। ছবি: সংগৃহীত
সাবেক তথ্য উপদেষ্টা ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

শনিবার (১৯ এপ্রিল) সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
 
সেখানে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজসহ অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন।
 
বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের মধ্যে আরও রয়েছেন, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ আরও দুজন।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল।


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: