থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র

2025-04-21T10:51:58+00:00
2025-04-21T10:54:17+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
রাজনীতি
থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১০:৫১ এএম  আপডেট: ২১.০৪.২০২৫ ১০:৫৪ এএম  (ভিজিট : ৪০৯)
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। ইতোমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে, তবে কেউ যদি এখনও থেকে থাকে, তাকেও দ্রুত গ্রেফতার করতে হবে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোথাও থেকে প্রশাসনকে কোনোভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়, তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে আমরা সংশ্লিষ্ট থানাগুলো ঘেরাও করব।

এই বক্তব্য তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করেন।


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: