নাহিদকে আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বললেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য

2025-04-28T17:45:43+00:00
2025-04-28T17:57:57+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
নাহিদকে আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৫:৪৫ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৫ ৫:৫৭ পিএম
হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বললেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

সোমবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত। পোস্টে নাহিদ ইসলামের সঙ্গে বসা একটি ছবি জুড়ে দিয়েছেন তিনি।

নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওই পোস্টে হাসনাত লেখেন, ‘শুভ জন্মদিন।  বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’

প্রসঙ্গত, ২৮ এপ্রিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের জন্মদিন। নাহিদের জন্ম ১৯৯৮ সালে ঢাকার অদূরে ফকিরখালীতে। তার ডাকনাম ‘ফাহিম’। ২০১৪ সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাস করেন তিনি। সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০১৬ সালে এইচএসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ২০২২ সালে অনার্স পাস করেন তিনি। নাহিদ ইসলাম একই বিভাগে মাস্টার্সও পড়েন। নাহিদের ছোট এক ভাই রয়েছে। এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেওয়া গণঅভ্যুত্থানে নেতৃত্বের আসনে ছিলেন নাহিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি।

জেডও/


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: