দাবানলে পুড়ছে ইসরায়েল, আগুন ছড়িয়েছে তেলআবিব পর্যন্ত

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের দখল করা জেরুজালেমের বিভিন্ন জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। এরমধ্যে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেম যাওয়ার মহাসড়ক পর্যন্ত আগুন

2025-04-30T19:05:26+00:00
2025-04-30T19:05:26+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
দাবানলে পুড়ছে ইসরায়েল, আগুন ছড়িয়েছে তেলআবিব পর্যন্ত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৭:০৫ পিএম 
তেলআবিব থেকে জেরুজালেম যাওয়ার মহাসড়কে আটকা পড়াদের উদ্ধার করছে ইসরায়েলি পুলিশ। ছবি: সংগৃহীত
ইসরায়েলের দখল করা জেরুজালেমের বিভিন্ন জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। এরমধ্যে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেম যাওয়ার মহাসড়ক পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু ভিডিওতে দেখা গেছে, আগুনের কারণে সড়কে চলা বেশ কিছু গাড়ি আটকে পড়েছে। আগুন কাছে চলে আসার পর ইসরায়েলিদের গাড়ি রেখে দৌড়ে পালাতে দেখা গেছে।

বুধবার (৩০ এপ্রিল) ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, ওই সড়কে যেসব মানুষ গাড়িসহ আটকে পড়েছেন বা যারা আগুনের ঝুঁকিতে পড়েছেন তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। সেখানে একাধিক দাবানল জ্বলছে। খবর টাইমস অব ইসরায়েলের। 

দাবানল নিয়ন্ত্রণে আনতে ১১৯টি দল এ মুহূর্তে কাজ করছে বলে জানিয়েছে ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। তাদের সঙ্গে কাজ করছে অগ্নিনির্বাপক ১০টি বিমান। ১১৯টি দলের সঙ্গে যোগ দিতে সেখানকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আরও ২২টি দল।


ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত তারা ৯ জনকে উদ্ধার করেছেন। তাদের গাড়িগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। এছাড়া চারটি গাড়ি সরাসরি পুড়ে গেছে। তবে ওই সময় গাড়িগুলোর ভেতর কেউ ছিল না। ধোঁয়ার ভেতর পড়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া, কয়েকদিন ধরে জেরুজালেমে তীব্র বাতাসের কারণে দাবানলকে আরও উস্কে দিচ্ছে।


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: