সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানালের আগুন লেগেছে। এই আগুন ইসরায়েলের দখল করা জেরুজালেমের বিভিন্ন জায়গা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এরমধ্যে দেশটির বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেম যাওয়ার মহাসড়ক পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
পার্শ্বর্তী দেশ ইসরায়েলের এমন দুর্যোগ অবস্থা দেখে হাত গুটিয়ে বসে থাকেনি ফিলিস্তিন। বিপদে চিরশত্রুর কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
দীর্ঘদির ধরে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি দখদার বাহিনী। এতে অর্ধলাখেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেনে। আহত হয়েছেন লাখো মানুষ। এত বর্বরতা সত্ত্বেও ইসরায়েলের বিপদের সময় সহায়তার হাত বাড়িয়ে দিতে কার্পণ্য দেখায়নি ফিলিস্তিন।
ফিলিস্তিন কর্তৃপক্ষ ইসরায়েলকে প্রস্তাব দিয়েছে, তারা ইসরায়েলের জেরুজালেমে আগুন নেভাতে অগ্নিনির্বাপক দল পাঠাতে চায়। একটি নিরাপত্তা সূত্র বুধবার (৩০ এপ্রিল) টাইমস অব ইসরায়েলকে বিষয়টি নিশ্চিত করেছে।
তবে ইসরায়েল কর্তৃপক্ষ এই প্রস্তাবের কোনো সাড়া দেয়নি। অতীতেও ফিলিস্তিনি অগ্নিনির্বাপক দল ইসরায়েলে বড় ধরনের দাবানলের আগুন নেভাতে সহায়তা করেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
এদিকে দাবানলের তীব্রতা আরও বাড়তে থাকায় ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ) ঘোষণা করেছে যে, তাদের অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীর ৬৬৯টি ইউনিট সদা প্রস্তুত রয়েছে। ইউনিটগুলো ঝুকিপূর্ণ এলাকায় স্ক্যানও করছে।
এর আগে, আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সেনাবাহিনীকে আগুন নেভানোতে সাহায্য করার নির্দেশ দিয়েছিলেন।
এছাড়া, হোম ফ্রন্ট কমান্ড এবং বিমান বাহিনীর অগ্নিনির্বাপক দল মোতায়েন করা হয়েছে। অগ্নিনির্বাপণ ও উদ্ধার পরিষেবা এবং ইসরায়েল পুলিশকে আগুন নেভানোর জন্য বিমান বাহিনী আকাশ থেকে ছবিও সরবরাহ করছে।
এসকে/