নয়াপল্টনে শ্রমিক সমাবেশে জনসমুদ্র

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে মুখরিত

2025-05-01T14:07:35+00:00
2025-05-01T15:30:42+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
নয়াপল্টনে শ্রমিক সমাবেশে জনসমুদ্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ২:০৭ পিএম  আপডেট: ০১.০৫.২০২৫ ৩:৩০ পিএম
নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে নেতাকর্মীদের জনস্রোত। ছবি: সময়ের আলো
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে ওঠেছে গোটা এলাকা। দুপুরের মধ্যেই সৃষ্টি হয় জনস্রোত। 

বৃহস্পতিবার (১ মে) সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে জমায়েত শুরু করেন দলটির নেতাকর্মী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে, বেলা বাড়তেই তা রূপ নেয় জনসমুদ্রে।

জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সমাবেশে যুক্ত হবেন। চলমান শ্রম পরিস্থিতি নিয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

এদিকে সমাবেশের প্রথম পর্যায়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করছে। 

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল এই সমাবেশের আয়োজন করছে। সমাবেশে রাজধানী ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মীরা অংশ নিচ্ছেন বলে জানা গেছে। 

এছাড়াও বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে শ্রমিক দলের বিভিন্ন ধরনের কর্মসূচি চলমান আছে।

এনএইচ




Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: